ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১৯:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১৯:৪২

ইরাকের উত্তরাঞ্চলে এক গাড়ি বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।  স্থানীয় এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৬

পুলিশ লেফটেন্যান্ট আবদেল কাদির আল জাবুরি বলেন, মসুলের দক্ষিণাঞ্চলীয় শহর আল কায়ারাহর একটি বাজারে গাড়িটি বিস্ফোরিত হয়। রাস্তার পাশে পার্ক করা ছিলো গাড়িটি। তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন সরকার দলীয় সেনাও রয়েছে।

এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।  তবে আল-জাবুরি এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করছেন।

বিগত মাসগুলোতে ইরাকে বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।  গত বছর ইরাকি কর্মকর্তারা মসুলে আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণা করলেও এখনও প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম