দলীয় প্রধানের দায়িত্ব ছাড়ছেন মের্কেল

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ২৩:৪৪আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ২৩:৪৭

দলীয় প্রধানের পদ ছাড়তে যাচ্ছেন জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গেলা মের্কেল।  ১৮ বছর ধরে তিনি জার্মানির ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন বা সিডিইউ প্রধানের দায়িত্ব পালন করছেন। তবে আগামী ডিসেম্বরে দলের সম্মেলনে তিনি আর ওই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। সোমবার দলের নির্বাহী পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের কাছে নিজেই এই খবর জানান মের্কেল। আর বর্তমান মেয়াদ শেষ হয়ে চ্যান্সেলর পদের জন্যও আর লড়বেন না তিনি।

জার্মান চ্যান্সেলন অ্যাঙ্গেলা মের্কেল

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র বাংলা সংস্করণের খবরে বলা হয়, মের্কেল এই সিদ্ধান্ত নিতে পারেন বলে সোমবার সকাল থেকেই গুঞ্জন ছিল। পরে নিজেই তা নিশ্চিত করেন মের্কেল। সম্প্রতি বাভেরিয়া ও গতকাল হেসে নির্বাচনে দলের সমর্থনে বিরাট ধস নামার পরই এমন সিদ্ধান্ত নিলেন ম্যার্কেল৷

গত মার্চে চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর থেকেই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে মের্কেলের সিডিইউ, সহযোগী সিএসইউ ও স্যোশাল ডেমোক্র্যাটিক দলের জোট৷ নানা বিষয়ে দলগুলোর অভ্যন্তরীণ মতপার্থক্য ভাঙনের মতো সংকটও তৈরি করেছে৷ এরই মধ্যে বাভেরিয়া ও হেসে’তে জোটের ভরাডুবির কারণে রীতিমত দেয়ালে পিঠ ঠেকে গেছে মের্কেলের। আগামী ডিসেম্বরে দলীয় কংগ্রেসেই দায়িত্ব হস্তান্তরের সম্ভাবনা রয়েছে৷ সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই দায়িত্ব হস্তান্তরের মধ্যে তিনি কোনও ‘ঝুঁকি’ দেখেন না৷ বরং অনেক সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন৷

মের্কেলের উত্তরসূরী হওয়ার লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী আনেগ্রেট ক্রাম্প-কারেনবাওয়ার এবং মের্কেলের শরণার্থী নীতির সমালোচক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান।

মের্কেল ২০০০ সাল থেকে সিডিইউ'র নেতৃত্বে আছেন৷ ২০০৫ সালে তিনি প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন৷

/আরএ/
সম্পর্কিত
অবসরের দুই বছর পর জার্মান দলে ফিরছেন নয়্যার!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন সেনা প্রত্যাহারে জার্মানি সশস্ত্র বাহিনী সম্প্রসারণ করবে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম