অবশেষে গুলি করে মারা হলো মানুষখেকো সেই বাঘিনীকে

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০১৮, ১২:১৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৮, ১২:২৭
image

 

অবশেষে মেরে ফেলা হলো মহারাষ্ট্রের পাঙ্কারকাওড়ার বাঘিনী টি-১ এর। টাইমস অব ইন্ডিয়া খবর দিয়েছে, নাগপুরের ইয়াভাতমাল জঙ্গলের ভেতরে এটিকে গুলি করে মারা হয়েছে। তারা বলছে, তবে ঘুম পাড়িয়ে ধরার চেষ্টার বদলে গুলি করে একে মারার ঘটনায় বনবিভাগ নিজেদেরই বিধি ভঙ্গ করেছে। এই ঘটনায় সর্বোচ্চ আদালতের আদেশও অমান্য করা হয়েছে বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম।

অবশেষে গুলি করে মারা হলো মানুষখেকো সেই বাঘিনীকে অন্তত ১৩ জন মানুষের মৃত্যুর কারণ টি-১ নামের ওই বাঘিনী। আশপাশের গ্রামবাসী সবসময় তটস্থ থাকতো এর ভয়ে। বাঘিনীটিকে ধরার জন্য তাই আয়োজিত হয় মহাযজ্ঞ। বনবিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ২শ বন কর্মী, ৬০টি ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, স্লিফার ডগ ছিল অভিযানে।  হত্যার পর বাঘটির মরদেহ নাগপুরের গোরেওয়াডা রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে বাঘিনীটির ময়না তদন্ত সম্পন্ন হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার রাতে একটি বুলেটের আঘাতে মৃত্যু হয় ওই বাঘিনীর। হায়দারাবাদের শ্যুটার নবাব শাফাত আলি খানের ছেলে আসগর আলি খান শুক্রবার রাত ১১ টার দিকে ওই বাঘিনীকে লক্ষ্য করে গুলি চালান। তবে বিধি অনুযায়ী তার সঙ্গে বনবিভাগের কোনও পশু চিকিৎসকের থাকার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়নি।

উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের নির্দেশনা ছিল, বাঘকে ঘুম পাড়িয়ে ধরার চেষ্টা করা হবে আগে। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে তবেই কেবল বাঘিনীকে গুলি করে মারা হবে। টাইমস অব ইন্ডিয়া বলছে, গত দু’মাসের চলমান অভিযানে একটিবারের জন্যও সেই চেষ্টা করা হয়নি। এতে আদালত অবমাননা হয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। তাদের পক্ষ থেকে বন বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনও সাড়া পাওয়া যায়নি। 

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম