স্বাধীনতার প্রশ্নে গণভোটে নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দারা

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৫:৫৪

স্বাধীনতার প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া রাজ্যের বাসিন্দারা। রবিবার সকাল থেকেই রাজ্যের রাজধানী নওমিয়াতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে নিজেদের রায় দিচ্ছেন ভোটাররা। এ গণভোটে সিদ্ধান্ত হবে নিউ ক্যালেডোনিয়া ফ্রান্সের সঙ্গেই থাকবে নাকি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

স্বাধীনতার প্রশ্নে গণভোটে নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দারা নিউ ক্যালেডোনিয়ার মোট ১ লাখ ৭৫ হাজার ভোটার রবিবারের গণভোটে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিউ ক্যালেডোনিয়া একটি প্রত্যন্ত দ্বীপ। কৌশলগত রাজনৈতিক ও অর্থনৈতিক অঞ্চল হিসেবে দ্বীপটি ফ্রান্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নিউ ক্যালেডোনিয়ার আদিবাসী কনক জনগোষ্ঠীর আন্দোলনের প্রেক্ষিতে প্রায় দুই দশক আগে এই গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স। সে অনুযায়ী রবিবারের গণভোটে অংশ নিচ্ছেন ভোটাররা।

স্বাধীনতার প্রশ্নে গণভোটে নিউ ক্যালেডোনিয়ার বাসিন্দারা নির্বাচনকে সামনে রেখে ফরাসি উপনিবেশ থেকে বের হয়ে আসার রায় দিতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠগুলো। অবশ্য জনমত জরিপ বলছে ভিন্ন কথা। এতে দেখা গেছে, উল্লেখযোগ্য সংখ্যক মানুষই স্বাধীনতার বদলে ফ্রান্সের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে রায় দেবেন। কেননা, খোদ কনক জাতিগোষ্ঠীর অনেকেই ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষপাতী। এর বাইরে সেখানকার জাতিগত ইউরোপীয়ানদের মধ্যেও ফরাসি জাতীয়তাবোধ প্রবল। তারপরও গণভোটের চূড়ান্ত ফল কী হবে তা নির্ধারণ করবেন ভোটাররাই। ফ্রান্সের রাজ্য কিংবা স্বাধীন দেশ; এ দুয়ের মধ্যে একটিকে বেছে নিতে হবে তাদের।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চলটির গণভোটের ফল ঘোষণার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি