মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শরণার্থী শিবিরে হামলা, নিহত ৪২

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৮, ০৮:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৩:২৮

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে একটি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ক্যাথলিক মিশন পরিচালিত শিবিরটি রাজধানী বানগুই থেকে ৩০০ কিলোমিটার পূর্বে আলিনদাও শহরে অবস্থিত। বৃহস্পতিবার সেখানে এ হামলার ঘটনা ঘটে। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে শরণার্থী শিবিরে হামলা, নিহত ৪২ শরণার্থী শিবিরটিতে ২০ হাজার মানুষের বসবাস। বৃহস্পতিবার হামলাকারীরা সেখানে আগুন ধরিয়ে দিলে আতঙ্কে লোকজন পালিয়ে যেতে থাকেন।

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে নিযুক্ত জাতিসংঘের মানবিক সমন্বয়কারী নাজাত রোচদি বলেছেন, বেসামরিক মানুষের ওপর এমন হামলা গ্রহণযোগ্য হতে পারে না।

স্থানীয় রাজনীতিক এথিয়েন গোডেনাহা বলেন, এখন পর্যন্ত ৪২টি মরদেহ গণনা করা হয়েছে। তবে এখনও আমরা অন্যদের খোঁজ করছি।

তিনি জানান, শরণার্থী শিবির পুড়িয়ে দেওয়ায় লোকজন পালিয়ে জঙ্গলে অথবা অন্যান্য শিবিরে আশ্রয় নিয়েছে।

/এমপি/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম