ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর প্রতিদ্বন্দ্বী হবে না: জোট প্রধান

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ২৩:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ২৩:৪৫

ইউরোপীয় ইউনিয়ন-ইইউ’র আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক জোট ন্যাটোর প্রতিদ্বন্দ্বী হবে না বলে মনে করেন সংগঠনটির মহাসচিব জেনস স্টোলেনবার্গ। ইইউ’র বিদেশ বিষয়ক কাউন্সিলের বৈঠকে আগে মঙ্গলবার এমন মন্তব্য করলেন ন্যাটো প্রধান।

ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর প্রতিদ্বন্দ্বী হবে না: জোট প্রধান

স্টোলেনবার্গ বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে সমানভাবে নিশ্চিত যে, ইইউ’র এই প্রচেষ্টা কোনওভাবেই ন্যাটোর প্রতিদ্বন্দ্বী হবে না। এটা কোনওভাবেই ন্যাটোর অবিকল হবে না। কারণ ইউরোপীয় নিরাপত্তার ক্ষেত্রে ন্যাটোই মূল বিষয় হয়ে থাকবে’। তিনি বলেন, ‘ব্রেক্সিট কার্যকর হলে ন্যাটোর ৮০ শতাংশ ব্যয় বহন করবে ইইউ’র বাইরে থাকা সদস্যরা’।

স্টোলেনবার্গ ইইউ ও ন্যাটোর মধ্যে অভিনব পর্যায়ের সহযোগিতার বিষয়টিকেও স্বাগত জানান। তিনি বলেন, শক্তিশালী ইউরোপীয় প্রতিরক্ষা ন্যাটোর মধ্যে আরও ন্যায্য ব্যয় বহনের বিষয়টিতে অবদান রাখবে। ন্যাটো মহাসচিব বলেন, ‘ন্যাটো ও ইইউ পাশাপাশি অবস্থান করে সাইবার, স্থল ও সমুদ্র এলাকায় সহযোগিতা করতে পারবে’। তিনি বলেন, ‘ন্যাটো আর ইইউ আগের যেকোন সময়ের চেয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে সক্ষম হবে, আমি সত্যি বিষয়টিকে স্বাগত জানাই’।

স্টোলেনবার্গ বলেন, ইইউ’র প্রতিরক্ষা উদ্যোগ ন্যাটোর পরিপূরক হিসেবে কাজ করবে আর ন্যাটোর নতুন সক্ষমতা অর্জনের ক্ষেত্রেও তা সহায়তা করবে। তার মতে, ভৌগিলিক অবস্থান ও অর্থ একটি গুরুত্বপূর্ণ সত্যি যা অস্বীকার করা যায় না।  তিনি বলেন, ‘উত্তরে নরওয়ে, দক্ষিণে তুরষ্ক, এবং পশ্চিমে কানাডা, যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য ইউরোপীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ’। সূত্র: আনাদোলু এজেন্সি।

/আরএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম