১৭ বছরের ছেলেকে বিয়ে, ভারতীয় নারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০১৮, ১২:৩৮আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:৪৩

ভারতের মুম্বাই শহরে পুলিশ ১৭ বছরের ছেলেকে বিয়ের অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে। ওই নারী ছেলেটির চেয়ে তিন বছরের বড়। অর্থাৎ তার বয়স এখন ২০। ভারতে অল্প বয়সী মেয়ে বিয়ে করার অভিযোগে স্বামীকে গ্রেফতারের খবর হরহামেশা পাওয়া গেলেও কম বয়সী ছেলেকে বিয়ের অভিযোগে কোনও নারীকে গ্রেফতারের ঘটনা বিরল।

১৭ বছরের ছেলেকে বিয়ে, ভারতীয় নারী গ্রেফতার এই দম্পতির একমাত্র কন্যার বয়স পাঁচ মাস। নারীকে গ্রেফতার করার কারণে তাদের বাচ্চাটিও দুই সপ্তাহ ধরে জেলখানায় রয়েছে।

পুলিশ বলছে, ওই কিশোরের মায়ের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর তারা ওই নারীকে গ্রেফতার করেছেন। তার বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ওই নারী বলেছেন, তাদের উভয়ের সম্মতিতে এই বিয়ে হয়েছে। তার স্বামী প্রাপ্তবয়স্ক নয়, এই অভিযোগও তিনি অস্বীকার করেছেন। তবে ভারতীয় আইনে ছেলেমেয়ে দুজনের ক্ষেত্রেই যৌন সম্পর্কের ব্যাপারে অনুমতি দিতে তাকে ১৮ বছর বয়সী হতে হবে। আর বিয়ের জন্যে নারীকে হতে হবে ১৮, পুরুষকে ২১। ফলে এই মামলায় অভিযুক্ত নারীর বিরুদ্ধে শিশুবিবাহ আইনেও মামলা দায়ের করা হয়েছে।

মুম্বাই পুলিশের একজন সদস্য বিবিসি হিন্দিকে বলেছেন, ওই কিশোরের মা গত বছরের ডিসেম্বর মাসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে বলেছিলেন, ওই নারী ও তার পরিবার ছেলেকে অপহরণ করে নিয়ে তাকে বিয়ে করতে বাধ্য করেছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের পর অভিযুক্ত নারীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি