নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১০:১৫আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১০:২৭

২০১৯ সালে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির সেনাবাহিনী বলেছে, তারা আগামী বছর স্বল্প থেকে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৩৫০ ভিতিয়াস’ চালু করবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নতুন এ প্রতিরক্ষা ব্যবস্থা চালুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালুর ঘোষণা রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮ সালে ক্রিমিয়া উপত্যকায় ‘প্যান্টসির-এস’ এবং ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। ২০১৪ সালে গণভোটের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে যোগ দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেস এই প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩৫০ ভিতিয়াস ব্যবহার করতে যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় পুরনো এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নতুন এই ব্যবস্থা মোতায়েন করা হবে।

ভিতিয়াস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে রাশিয়ার ‘আলমাজ-আন্তি’ এয়ার অ্যান্ড স্পেস ডিফেন্স কর্পোরেশন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্রিমিয়া ছাড়া আরও যেসব অঞ্চলে ‘প্যান্টসির-এস’ এবং ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেসবের মধ্যে রয়েছে আর্কটিক অঞ্চল, কালিনিনগ্রাদ ছিটমহল, বাল্টিক সাগর এবং দূরপ্রাচ্যের খাবারোভস্ক অঞ্চল। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম