ইতালিতে উত্তর কোরীয় রাষ্ট্রদূত ‘নিখোঁজ’

বিদেশ ডেস্ক
০৪ জানুয়ারি ২০১৯, ১২:০৮ আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:২২
image

ইতালিতে নিয়োজিত উত্তর কোরীয় কূটনীতিক জো সং গিল নিখোঁজ হয়েছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে সে দেশের এক এমপি জানিয়েছেন, এক মাস আগে রোম দূতাবাস থেকে উধাও হয়েছেন গিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

জো সং গিল
২০১৭ সালের অক্টোবরে ইতালিতে উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হন জো সং-গিল। জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ইতালি তৎকালীন উত্তর কোরীয় রাষ্ট্রদূত মুন জং ন্যামকে বহিষ্কার করার পর দায়িত্ব নেন গিল। এ কূটনীতিক একটি পশ্চিমা দেশে আশ্রয় প্রার্থনা করছিলেন বলে সম্প্রতি খবর প্রকাশ হয়েছিল। আর তারপরই গিলের নিখোঁজ হওয়ার কথা জানা গেলো।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার কাছ থেকে ব্রিফিং পাওয়ার পর সংবাদ সম্মেলন করেন দেশটির এমপি কিম মিন-কি। তিনি বলেন, ‘গত বছরের নভেম্বরের শেষের দিকে ভারপ্রাপ্ত দূত জো সং গিলের মেয়াদ শেষ হয় এবং নভেম্বরের শুরুতেই তিনি কূটনৈতিক কার্যালয় থেকে উধাও হয়ে যান।’  

উত্তর কোরিয়ার পক্ষত্যাগীদের জিজ্ঞাসাবাদের কাজ করে থাকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা (ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস)। তবে গিল উত্তর কোরিয়ার পক্ষ ত্যাগ করার চেষ্টা করছেন কিনা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি গোয়েন্দা সংস্থাটি। বিষয়টি নিশ্চিত হলে উত্তর কোরিয়ার পক্ষত্যাগী ঊর্ধ্বতন কূটনীতিকদের তালিকায় নাম যোগ হবে গিলেরও। উত্তর কোরিয়ার ঊর্ধ্বতন কূটনীতিকদের মধ্যে সর্বশেষ পক্ষত্যাগ করেছিলেন ব্রিটেনে দেশটির উপ-রাষ্ট্রদূত থায়ে ইয়ং-হো। ২০১৬ সালে সপরিবারে দক্ষিণ কোরিয়ায় চলে যান এই উত্তর কোরীয় কূটনীতিক।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
রাখাইনে মিয়ানমার বাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮১
ল্যান্ডিংয়ের সময় ইন্ডিগোর উড়োজাহাজে টেক-অফ দুর্ঘটনা
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন