তুষারপাতে অচল ইউরোপের একাংশ

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২৩:৩৫আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:৫৮

ভারী তুষারপাতের কারণে শুক্রবার অচল হয়ে পড়েছে জার্মানি ও সুইডেনের একাংশ। এসব এলাকার রাস্তা বন্ধ, ট্রেন স্থগিত হওয়ার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে স্কুলও। জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া প্রদেশের একটি সড়ক পরিস্কার করে চালকদের যাতায়াতের সুযোগ করে দিচ্ছে রেড ক্রস। গাছ পড়ে ওই এলাকায় নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অস্ট্রিয়া ও নরওয়েতেও তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তুষারপাতে অচল ইউরোপের একাংশ

গত সপ্তাহে অস্ট্রিয়ায় তীব্র তুষারপাতে সাতজন মারা যায়। শনিবার থেকে নিখোঁজ রয়েছেন দুই পর্বতারোহী। এ সপ্তাহে পরিমা কমলেও অব্যাহত রয়েছে ভারী তুষারপাত।

সুইডেনের একটি হোটেলের সামনে আঘাত হেনেছে তুষারধস। শীতের ঝড়ের কারণে দুর্গম হয়ে পড়েছে সুইডেন আর নরওয়ের রাস্তাঘাট। অস্ট্রিয়ার এক অবকাশ কেন্দ্র ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করতে বুক সমান উঁচু বরফেরর সঙ্গে লড়াই চালিয়ে যেতে হয়েছে উদ্ধারকারীদের।

আগের দিন কোনও কোনও অঞ্চলে তিন মিটার তুষারপাতের পর শুক্রবার অস্ট্রিয়ায় তুষারপাতের পরিমাণ খানিকটা কম ছিল। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া বিষয়ক ইন্সটিটিউটের অ্যালেক্সান্ডার রাদেলার বলেন, ৮০০ মিটার উচ্চতার ওপরে এই পরিমাণ তুষারপাত ৩০ থেকে ১০০ বছর অন্তর একবারই ঘটে।

রাস্তা ও ট্রেন লাইনের পাশের গাছ থেকে তুষার সরিয়ে তা পড়ে যাওয়া ঠেকাতে হেলিকপ্টার পাঠিয়েছে অস্ট্রিয়ার সামরিক বাহিনী।

তীব্র শৈত্য প্রবাহে বিধ্বস্ত হয়ে পড়েছে সুইডেনের উত্তরাঞ্চল। সেখানকার একটি এলাকায় বাতাসের গতি মাপা হয়েছে প্রকি সেকেন্ডে ৪৯ দশমিক ৭ মিটার।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম