মোদি এক বর্ণও ইংরেজি বলতে পারে না: মমতা

বিদেশ ডেস্ক
১২ জানুয়ারি ২০১৯, ০৬:২৪ আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৬:৩২
image

নরেন্দ্র মোদির ইংরেজি ভাষার পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নদিয়া সফরে গিয়ে তিনি দাবি করেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী এক বর্ণও ইংরেজি বলতে পারেন না। উল্লেখ্য বুধবার মমতার দল তৃণমূল কংগ্রেসের এক সাংসদ মোদির দল বিজেপিতে যোগ দেন। এর মাত্র একদিন পর মোদিকে একহাত নেন তিনি।
মোদি এক বর্ণও ইংরেজি বলতে পারে না: মমতা

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার এক প্রশাসনিক সভায় অংশ নিতে নদিয়ায় যান মমতা। সেখানে তিনি বলেন,"উনি (প্রধানমন্ত্রী) এত সব বক্তৃতা দেন। কিন্তু উনি তো একবর্ণ ইংরেজি বলতে পারেন না। তাই বক্তৃতা দেওয়ার সময় টেলিপ্রম্পটার দেখে ইংরেজি বলেন। মিডিয়া এটা জানে ভালোমতোই। আমরা জানি। আপনি স্ক্রিনের দিকে তাকাচ্ছেন, বক্তব্যটা দেখছেন আর গড়গড় করে পরে যাচ্ছেন... এটাই টেলিপ্রম্পটার। আমরা কিন্তু এইসব ব্যবহার করি না"। 

নদিয়ার সভায় নরেন্দ্র মোদির স্বাস্থ্য প্রকল্পেরও সমালোচনা করেন মমতা। ওই প্রকল্পের আওতায় ১০ কোটি পরিবারের প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়ার কথা। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। এই প্রকল্পে ৬০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের আর ৪০% রাজ্যের। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর কোনও টাকা দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি দাবি করেছেন, রাজ্যের নানা প্রকল্পের নামে মোদি সরকার কার্যত চুরি করছে।

সভায় মমতা দাবি করেন, ‘মোদি সরকারের আচরণ হিটলার-মুসোলিনির চেয়েও ভয়ঙ্কর!’

/বিএ/
সম্পর্কিত
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
রাশিয়ায় কর্মরত জাপানি সাংবাদিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
এবার জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভের ডাক সিজেপির
সর্বশেষ খবর
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন প্রজন্মের বই পড়ার অভ্যাস গড়তে উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ঢামেকে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়াতে উদ্যোগ
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর