ভেনেজুয়েলায় মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৮

ভেনেজুয়েলায় চলমান সংকটে মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডি। সংস্থাটির প্রধান মার্ক গ্রিন বলেন, তারা দেশটির স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভেনেজুয়েলায় মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

গত বছর অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের ধারাবাহিকতায় ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির বিরোধী নেতা হুয়ান গুইদো। বিরোধী নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ মাদুরোকে দ্বিতীয় মেয়াদে ‘অবৈধ ঘোষণা’র পরই ওই পদক্ষেপ নেন হুয়ান। কয়েক মিনিটের মাথায় তাকে ‘স্বীকৃতি’ দেয় যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত অন্তত ২০টি দেশ যুক্তরাষ্ট্রকে অনুসরণ করেছে। যুক্তরাষ্ট্রের ঘোষণার পরই দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেন মাদুরো। সোমবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএসএ’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

বর্তমানে দেশটির অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে, খাদ্যের সঙ্কট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এসবের প্রতিবাদে বুধবার সারাদেশে ব্যাপক বিক্ষোভ হয়।ইউএসএআইডির মুখপাত্র বলেন, সামনের দিনগুলোতে ‍গুইদোর দলের সঙ্গে কথা বলে মানবিক সহায়তার পরিকল্পনা প্রণয়ন করবেন মার্কিন কর্মকর্তারা।

সম্প্রতি সুবিখ্যাত মার্কিন ভাষাতাত্ত্বিক ও মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং যুক্তরাষ্ট্রের এমআইটি’র প্রফেসর এমিরিটাস নোম চমস্কিসহ ৭০ জন বরেণ্য বুদ্ধিজীবী ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এক খোলা চিঠিতে তারা বলেছেন,যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলাকে সংকটের চূড়ায় ঠেলে দিয়েছে। হুয়ান গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প প্রশাসন সুস্পষ্টভাবে ভেনেজুয়েলার সংকটকে তীব্র করেছে। তারা ভেনেজুয়েলা সেনাবাহিনীকে বিভক্ত ও জনগণের মেরুকরণকে আরও তীব্র করতে কোনও একটি পক্ষকে বেছে নিতে বাধ্য করছে। এর সুস্পষ্ট লক্ষ্য হলো নিকোলাস মাদুরোকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করা।

/এমএইচ/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
‘অরা ফার্মিং’: ভিডিও গেম অনুপ্রাণিত যে নতুন ক্রেজে মেতেছে লাতিন আমেরিকা
সর্বশেষ খবর
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বর্জ্য থেকে বিদ্যুতে বেশি দাম কেন, ব্যাখ্যা দিলেন তথ্য উপদেষ্টা
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
বাংলাদেশ দলের নতুন জার্সির দাম ১৬০০ টাকা!
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিন গুণ করার পরিকল্পনা
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
বাঁধনের ওপর হামলা প্রমাণ করে আ.লীগের মানসিকতা বদলায়নি: এনসিপি
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ