অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, দুইজনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৯

অস্ট্রেলিয়ায় চলমান বন্যায় দুজনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। কিছু এলাকায় এখনও ভারী বর্ষন অভ্যাহত রয়েছে। বন্যা কবলিত উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার প্রচন্ড বর্ষণ অব্যাহত থাকায় কর্তৃপক্ষ এ অঞ্চলে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে আরো ব্যাপক বন্যার সতর্কতা জারি করেছে।  

অস্ট্রেলিয়ায় বন্যা পরিস্থিতির অবনতি, দুইজনের মৃত্যু

সম্প্রতি ভারী বর্ষণে অস্ট্রেলিয়ার বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। গত দশদিনে সেখানে ৩.৩ ফিটের বেশি বৃষ্টিপাত হয়েছে।  বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত টাউন্সভিল থেকে সাড়ে ৬শ’র বেশি লোককে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে প্রায় ১১ হাজার ঘরবাড়ি মঙ্গলবার বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।। এছাড়া নয় হাজারেরও বেশি লোক সাহায্য চেয়েছে। আগামী দিনে বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

প্রাণ হারানো দুইজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, তারা দুজনই পুলিশ এবং তাদের বয়স ২১ ও ২৩। কর্মকর্তারা জানিয়েছেন, বন্যার পানিতে হাজার হাজার বাড়ি ডুবে গেছে।

এখন পর্যন্ত আটকা পড়া ১৯জনকে উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে আটকা পড়ে আছেন।

এদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসন বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন। এক শতাব্দির মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় সেখানে হাজার হাজার ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দর। তিনি বলেন, সেখানে অবস্থার আরো অবনতি ঘটতে যাচ্ছে। এ বন্যার কারণে যারা গৃহহীন হয়ে পড়েছেন তিনি তাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

 

 

 

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম