আবারও পিছিয়ে গেল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

বিদেশ ডেস্ক
২০ মার্চ ২০১৯, ২১:৪৮আপডেট : ২০ মার্চ ২০১৯, ২১:৪৯

আরও একবার পিছিয়ে গেল আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন। জুলাই হওয়ার কথা থাকলেও এখন ২৮ সেপ্টেম্বর নতুন তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের  এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

আবারও পিছিয়ে গেল আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন

আফগানিস্তানে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালে। ওই নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র কেউই পরিষ্কার বিজয় লাভ করতে পারেনি। দুজনই পরস্পরের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলতে থাকলে অচলাবস্থা তৈরি হয়। দুই মাস পর যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় আশরাফ ঘানি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আর আব্দুল্লাহ আব্দুল্লাহ নবগঠিত প্রধান নির্বাহীর পদ নেন।

আগামী অক্টোবরে দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটচুরি সহ নানা অভিযোগের কারণে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে একাধিক হামলাও চালিয়েছে তালেবান।

প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন বর্তমান প্রেসিডেট আশরাফ ঘানি, প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং সাবেক জাতীয় নিরাপত্তা পরামর্শক মোহাম্মদ হানিফ আতমার। জুলাইয়ের ২০ তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা এই নির্বাচনে কি প্রভাব রাখবে তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় বসেনি তালেবান। তাদের অভিযোগ এই সরকার অবৈধ।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম