মাদক পাচার মামলায় লেবাননে সৌদি রাজপুত্রের কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৯:৪০আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:৪৪

ব্যক্তিগত বিমানে করে মাদক পাচার মামলায় সৌদি আরবের এক রাজপুত্রকে দোষী সাব্যস্ত করেছে লেবাননের অপরাধ আদালত। ২০১৫ সালের ২৬ অক্টোবর বৈরুত থেকে সৌদি আরবগামী রাজপুত্র আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজের বিমান থেকে দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়। রাজপুত্র ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট ইয়াহিয়া সাইমি আল-সাম্মারি নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে মাদক বহন ও পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সৌদি রাজপুত্র আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজ

আদালতের প্রধান বিচারক ছিলেন আবদুল রহিম হামুদ। এছাড়াও তার সঙ্গে থাকা বিচারক ও আইনজীবীরা সৌদি রাজপুত্রের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়ার বিষয়ে সর্বসম্মত হয়েছেন। সৌদি রাজপুত্র ও অপর এক ব্যক্তির বিরুদ্ধে দশ বছরের দণ্ড ঘোষিত হলেও সশ্রম কারাভোগ করলে দণ্ডের পরিমাণ চার বছর কমে যেতে পারে। কারাদণ্ড ছাড়াও তাদেরকে এক কোটি লেবাননের পাউন্ড  জরিমানা করা হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যম স্পুটনিক নিউজ জানিয়েছে, রাজপুত্রসহ দুই ব্যক্তির প্রত্যেককে দশ বছরের কারাদণ্ড ছাড়াও সৌদি আরবের অপর তিন ব্যক্তির প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থির প্রত্যেককে ২ লাখ লেবাননি পাউন্ড অর্থদণ্ড দেওয়া হয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম