যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় নতিস্বীকার করবে না তুরস্ক: ভাইস প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৯, ১৯:৫৫আপডেট : ০৫ মে ২০১৯, ২০:২২

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কাছে তুরস্ক নতিস্বীকার করবে না জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটায়। রাশিয়ার সঙ্গে ওই চুক্তি করায় দুই ন্যাটো মিত্র তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপড়েনের মধ্যে রবিবার এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তুর্কি সম্প্রচারমাধ্যম কানাল ৭-কে দেওয়া সাক্ষাৎকারে ওকটায় বলেন, এস-৪০০ ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ যৌক্তিক নয়। আর এ নিয়ে তুরস্ক পিছু হটবে না। রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনেছে তুরস্ক। আর রাশিয়ার কাছ থেকে কিনছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটনের আশঙ্কা, এর মাধ্যমে এফ-৩৫ বিমানের সক্ষমতার সাথে আপস করতে হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে তুরস্ক রাশিয়ার সাথে চুক্তি এগিয়ে নিলে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে আঙ্কারা। তবে আঙ্কারা দাবি করছে, এস-৪০০ এবং এফ-৩৫ পরস্পরকে আক্রান্ত করবে না। ফলে তারা আগের চুক্তি বাদ দেবে না।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঙ্কারা রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত সরঞ্জাম উৎপাদন বন্ধ করে দেবে পেন্টাগন। এমন প্রেক্ষাপটে রবিবার যুক্তরাষ্ট্রকে পাল্টা সতর্কতা জানিয়ে দেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকটায়।

ন্যাটোর সদস্য হিসেবে নিজেদের যুদ্ধবিমান উৎপাদন প্রক্রিয়ায় যুক্ত থাকছে তুরস্ক। ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে তুরস্কের।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশে দক্ষিণ কোরিয়ার ‘না’ 
সৌদির কাছে এফ-৩৫ বিক্রিতে ওয়াশিংটনের সবুজ সংকেত
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সর্বশেষ খবর
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
ডায়ানার মৃত্যুর খবরে চার্লস ‘উচ্ছ্বসিত’ ছিলেন, দাবি ভাইয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ, দীঘিকে খোঁচা জয়ের
ট্রাকের নিচে ঢুকে পড়লো মোটরসাইকেল, প্রাণ গেলো পুলিশ সদস্যের
ট্রাকের নিচে ঢুকে পড়লো মোটরসাইকেল, প্রাণ গেলো পুলিশ সদস্যের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ