শ্রীলঙ্কায় সন্দেহজনক জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সন্ধান

বিদেশ ডেস্ক
০৬ মে ২০১৯, ১৭:৪০আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:৪৪
image

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কাত্তানকুডি শহরে একটি সন্দেহজনক জঙ্গি প্রশিক্ষণ শিবিরের সন্ধান পাওয়ার দাবি করেছে সেদেশের পুলিশ। ১০ একর জায়গাজুড়ে প্রশিক্ষণ শিবিরটি অবস্থিত। সন্দেহ করা হচ্ছে, ইস্টার সানডেতে সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টরা সেখানে বন্দুকের অনুশীলন ও বোমা তৈরি করতো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

সন্দেহজনক সে প্রশিক্ষণ শিবির
২১ এপ্রিল (রবিবার) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলসহ আটটি স্থানে সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত হয়। হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাওহিদ জামাত বা এনটিজে নামে পরিচিত শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী গোষ্ঠীর শীর্ষ নেতা জাহরান হাশিম মোহাম্মদকে হামলার মূল হোতা হিসেবে সন্দেহ করছে সে দেশের সরকার। আইএস-এর পক্ষ থেকেও দাবি করা হয়েছে,বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করে হাশিমের পরিকল্পনা মাফিক ওই হামলা হয়েছে। হামলার পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী। এমনই একটি অভিযান চালাতে গিয়ে সন্দেহনক একটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

বাট্টিকালোয়া এলাকার এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘তারা এ জায়গাটিকে এমন করে রেখেছিল যেন তা দেখতে অস্বাভাবিক মনে না হয়। জায়গাটিকে খামারের মতো মনে হয়। তবে সেখানে জঙ্গি কার্যক্রম চলতো।’

ওই জায়গার উপর নির্মিত একটি দেয়ালে বুলেটের চিহ্ন পাওয়ার দাবি করেছে পুলিশ। কয়েকটি টিউবও পাওয়া গেছে সেখানে। ধারণা করা হচ্ছে সেগুলোতে বোমা রাখা হতো।

এরইমধ্যে ওই জায়গাটির দুই মালিককে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। 

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান