২৪ বার এভারেস্ট চূড়ায় উঠে বিশ্বরেকর্ড এক নেপালির

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৯, ২১:৪০আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪০

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টকে ২৪ বার হার মানিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নেপালের কামি রিতা শেরপা। এক সপ্তাহের ব্যবধানেই উঠেছেন দুইবার।

২৪ বার এভারেস্ট চূড়ায় উঠে বিশ্বরেকর্ড এক নেপালির

এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটারের (২৯ হাজার ২৯ ফুট)। ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি এবং তেনজিং নরগে প্রথম এভারেস্ট জয় করেন। এরপর থেকে এভারেস্টে আরোহণ বাণিজ্যে রুপ নিয়েছে।

শেরপা বলেন, রেকর্ড করার জন্য পাহাড়ে ওঠেন না তিনি। পর্যটকদের গাইড হিসেবে সেখানে যান। এখনই অবসর নেওয়ার ইচ্ছা নেই। তিনি বলেন, আরও কয়েক বছর আমি উঠতে পারবা। আমি সুস্থ আছি। ৬০ বছর পর্যন্ত এভাবেই চালিয়ে যাওয়ার ইচ্ছা আমার।

১৯৯৪ সালে প্রথমবারের মতো এভারেস্টের চূড়ায় ওঠেন শেরপা। গত সপ্তাহে ২৩ বার ওঠার পর যখন বেসক্যাম্পে পৌঁছান তখন কামিকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিনই তিনি বলেছিলেন, তিনি এ মৌসুমেই আবার এভারেস্টে পৌঁছাতে চান।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা মিরা আচার্য জানান, আবহাওয়া ভালো থাকায় মঙ্গলবার ভারতীয় এক অভিযাত্রী দলের সঙ্গে পুনরায় এভারেস্ট চূড়ায় ওঠেন রিতা।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম