ভারতের বিহারে তীব্র দাবদাহ, একদিনে ৪৫ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৯, ১৯:০০আপডেট : ১৬ জুন ২০১৯, ১৯:০৬

ভারতের বিহার রাজ্যে তীব্র দাবদাহে একদিনে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ প্রাণহানির ঘটনা ঘটেছে রাজ্যের আওরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলায়। এর মধ্যে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে আওরঙ্গাবাদ জেলায়। গয়ায় মারা গেছেন ১৩ জন। নওয়াদা জেলায় মৃত্য হয়েছে ১২ জনের। ভারতের বিহারে তীব্র দাবদাহ, একদিনে ৪৫ জনের মৃত্যু

আওরঙ্গাবাদে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সুরেন্দ্র প্রাসাদ সিং। তিনি বলেন, অনেক লোকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মৃতদের সবাই উচ্চ-তাপমাত্রাজনিত জ্বরে ভুগছিলেন।

পরিস্থিতি মোকাবিলায় গয়ার বাসিন্দাদের রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক অভিষেক সিং। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, গয়ার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভাগলপুরের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। তুলনামূলকভাবে পূর্ণিয়ার তাপমাত্রা কম, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে বিহারে অ্যাকিউট এনসেফালাইটিস সিনড্রমে এখন পর্যন্ত চলতি মাসে ৮০ জন শিশুর মত্যু হয়েছে। তার মধ্যে আবার প্রচণ্ড গরম। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি খুবই সংকটজনক।

তীব্র দাবদাহে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। মৃতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

গরমের কারণে স্কুল কলেজের ছুটির মেয়াদ বাড়িয়ে ১৯ জুন করা হয়েছে। বেসরকারি স্কুলগুলোকেও গ্রীষ্মকালীন ছুটি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম