সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে মোদি সরকার?

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৯, ০৯:৫৪আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৯:৫৫
image

ভারতে অন্তত ৩টি শীর্ষস্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেয়া বন্ধ রেখেছে মোদি সরকার। সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারের বিরুদ্ধে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশের জেরে টাইমস গ্রুপ, এবিপি গ্রুপ এবং দ্য হিন্দু’তে নির্বাচনের আগে থেকেই সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে রাখা হয়েছে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে মোদি সরকার?

টাইমস গ্রুপের টাইমস অব ইন্ডিয়া ইংরেজি ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি প্রচারিত দৈনিক। দ্য ইকোনমিক টাইমস নামে আরেকটি জনপ্রিয় পত্রিকা রয়েছে তাদের। টাইমস গ্রুপের ১৫ শতাংশ বিজ্ঞাপন সরকারি খাত থেকে আসত। তবে সেই বিজ্ঞাপন বন্ধ করে রাখা হয়েছে।

দ্য টেলিগ্রাফ পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান এবিপি গ্রুপের দুই কর্মকর্তা জানান, তাদের পত্রিকায় জাতীয় নিরাপত্তা ও বেকারত্ব নিয়ে কয়েকটি পরিসংখ্যান প্রকাশ হয়েছিল। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপর গত ৬ মাস যাবত আমাদের ১৫ শতাংশ সরকারি বিজ্ঞাপন দেওয়া বন্ধ রেখেছে সরকার।

দ্য হিন্দুও কয়েক মাস ধরে সরকারি বিজ্ঞাপন পাচ্ছে না। ফেব্রুয়ারিতে ভারত-ফ্রান্সের মধ্যে রাফাল যুদ্ধবিমান ক্রয় চুক্তিতে অনিয়মের অভিযোগ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিল পত্রিকাটি। এমন খবর প্রকাশ করায় পত্রিকাটির ওপর অসন্তুষ্ট হয়েছে সরকার।

কংগ্রেসসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের সমালোচনা করা হয়েছে। তাদের দাবি, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদি স্বাধীন সাংবাদিকতার বিষয়ে ব্যাপক হস্তক্ষেপ করছেন।

/বিএ/
সম্পর্কিত
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
কোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরি মামলাকোজেন অ্যান্ড কনরের সঙ্গে চুক্তি বাতিল করলো বাংলাদেশ ব্যাংক
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন