ভারত-ইসরায়েল ৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৯, ১৭:৫৫আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৭:৫৮
image

ভারতীয় নৌবাহিনী ও মুম্বাইয়ের এমডিএল শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনার সম্পূরক সরঞ্জাম সরবরাহে ৫০০ কোটি ডলারের একটি ‘ফলোআপ চুক্তি’ হয়েছে। ইসরায়েলের রাষ্ট্র-মালিকানাধীন সামরিক ঠিকাদার প্রতিষ্ঠান অ্যারোস্পেস ইন্ড্রাস্টিজ সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ভারত-ইসরায়েল ৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি

মুম্বাইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেডের (এমডিএল) শিপইয়ার্ডটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন নির্মাণে ব্যবহৃত হয়। বুধবার অ্যারোস্পেস-এর বরাতে রয়টার্স জানিয়েছে, এমডিএল-এর জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মাঝারি পাল্লার নৌ-ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাপনায় এ চুক্তি হয়েছে।

মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় ভারতের অবস্থান খুবই স্পষ্ট এবং ধারাবাহিক হলেও মোদির শাসনামলে এসে ২০১৫ সালে প্রথমবারের মতো গাজার সহিংসতা প্রশ্নে ইসরায়েলবিরোধী এক ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত ছিল ভারত। পাকিস্তানকে রুখতে এ বছর মে মাসে ইসরায়েলের কাছে থেকে ক্ষেপণাস্ত্র কেনার কথা জানায় ভারত। জুনে প্রথমবারের মতো এক ফিলিস্তিনি সংগঠনের পর্যবেক্ষক মর্যাদা কেড়ে নেওয়ার ইসরায়েলি দাবির পক্ষে ভোট দিয়েছে নরেন্দ্র মোদির দেশ। এবার ইসরায়েলের কাছ থেকে ভারতের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সম্পূরক সরঞ্জাম কেনার কথা জানা গেল।

ইসরায়েল অ্যারোস্পেসের ব্যবস্থাপনা, ক্ষেপণাস্ত্র ও  মহাকাশ বিভাগের মহাব্যবস্থাপক বোয়াজ লেভি বলেছেন, ‘ব্যবস্থাপনার আধুনিকায়ন ও সরবরাহের পর গ্রাহকের ব্যবহারিক প্রয়োজনের দেখভালের পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে এ চুক্তি একটি দুর্দান্ত ঘটনা’।

/বিএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী