৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের ঘোষণা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ২০:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ২০:০৬

নির্বাচিত হয়েই ব্রেক্সিট কার্যকরের ঘোষণা দিলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার তিনি জানান, আগামী ৩১ অক্টোবর ব্রেক্সিট বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবেন তিনি।

৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের ঘোষণা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর

মঙ্গলবার যুক্তরাজ্যে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। দলের সদস্যরা চারদফা ভোটের পর মঙ্গলবার তাকে নতুন নেতা নির্বাচিত করেছেন। দেশটির সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাই প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নিয়ম অনুযায়ী বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর শপথ নেবেন বরিস জনসন। 

জয়লাভের কয়েক মুহূর্ত পরই বরিস জনসন বলেন, ‘আমরা আগামী ৩১ অক্টোবরে ব্রেক্সিট বাস্তবায়ন করে ফেলবো।’

এই ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে থেরেসার সরে দাড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে রক্ষণশীল দল। সবশেষে সেখানে জয় পেয়ে বরিস জনসনও ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন।

/এমএইচ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী