ভিসা ব্যবস্থা পরিবর্তনের কথা জানালেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৫ জুলাই ২০১৯, ২৩:৫০আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:৫১

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের মূল মনোযোগ ব্রেক্সিট-এ। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রথম ভাষণে ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। এছাড়া ওই ভাষণে দেশের অভিবাসন ও ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার পার্লামেন্টে প্রথমবার ভাষণ দেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন

হাউস অব কমন্সে আইন প্রণেতাদের উদ্দেশে বরিস জনসন বলেন, ‘আমরা আরও নিশ্চিত করতে চাই যে আমরা সারা বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ও মেধাবীদের আকৃষ্ট করা অব্যাহত রাখবো।  অভিবাসন  থেকে আমাদের দেশের সুবিধা পাওয়ার কথা আমার চেয়ে কেউ বেশি জোরালোভাবে বিশ্বাস করে না। তবে আমি পরিস্কার করতে চাই যে আমাদের অভিবাসন ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। বহু বছর ধরে রাজনীতিবিদরা অস্ট্রেলিয়ার মতো পয়েন্ট ভিত্তিক ব্যবস্থা প্রণয়ণের প্রতিশ্রুতি দিয়েছেন’।

জনসন বলেন, ‘আর আজ আমি সত্যিকার অর্থে ওই প্রতিশ্রুতি দিচ্ছি- আমাদের অভিবাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে প্রথম পদক্ষেপ হিসেবে আমি অভিবাসন উপদেষ্টা কমিটিকে প্রচলিত ব্যবস্থার পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে বলবো। আমি বিশ্বাস করি যে আমরা এমন একটি সিস্টেম তৈরি করতে পারবো যাতে ব্রিটেনের জনগণ বিশ্বাস করতে পারে’।

যুক্তরাজ্যের নতুন এই সিস্টেম হবে অস্ট্রেলিয়ার ভিসা সিস্টেমের অনুকরণে। এই সিস্টেমে আবেদনকারীর যে কোনও একটি দক্ষতার ওপর জোর দেওয়া হয়। বিশ্বের বিভিন্ন স্থানের অভিবাসীরা এর লক্ষ্য হবে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম