সিরিয়ায় তুর্কি অভিযানের আশঙ্কায় কুর্দিদের যুদ্ধ প্রস্তুতি

বিদেশ ডেস্ক
২৬ জুলাই ২০১৯, ২৩:৩৫আপডেট : ২৬ জুলাই ২০১৯, ২৩:৩৮

তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) সিরীয় শাখা কুর্দিস পিউপিলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) সেনা প্রস্তুতি শুরু করেছে। সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের আশঙ্কায় তারা এই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের খবর পর্যবেক্ষণকারী ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর। ইউফ্রেতাস নদীর পূর্ব প্রান্তের স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়েবসাইটটি জানিয়েছে, বুধবার হাসাকাহ প্রদেশের আস আল-আইন শহর ও আশেপাশের এলাকায় সেনা প্রস্তুতি শুরু করে কুর্দিরা। আশেপাশের কয়েকটি শহরে অভিযানের খবর পাওয়ার পর এই সেনা প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে ওয়েবসাইটটি। সিরিয়ায় তুর্কি অভিযানের আশঙ্কায় কুর্দিদের যুদ্ধ প্রস্তুতি

সম্প্রতি সিরিয়ার অভ্যন্তরে একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। আঙ্কারা দাবি করে আসছে এই সেফ জোন থেকে অবশ্যই ওয়াইপিজি ও অন্য কুর্দি সশস্ত্র যোদ্ধাদের বাইরে রাখতে হবে। এ নিয়ে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার সেফ জোন প্রতিষ্ঠার কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কের আলোচনা।

কুর্দিদের সেনা প্রস্তুতির কথা বলা হলেও তুরস্কের সেনা অভিযানের মুখে ওয়াইপিজি’র মনোবল ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। অনেক সশস্ত্র যোদ্ধা ও কর্মকর্তা ওই এলাকা ছেড়ে পালাচ্ছেন বলেও খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। ওয়াইপিজি নেতৃত্বাধীন কুদি নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর লোকজন রাক্কা শহর থেকে সক্ষম পুরুষদের আটক করে সেনাবাহিনীতে নিয়োগ করছে বলেও জানা গেছে।

ওয়াইপিজির রাজস্ব কর্মকর্তা রাশো ইউফ্রেতিস নদীর পূর্ব এলাকা থেকে সংগঠনের তহবিল থেকে কয়েক লাখ ডলার সঙ্গে নিয়ে পালিয়েছেন বলেও খবর রয়েছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের