বন্যায় আটকা ট্রেন, ১৫ ঘণ্টা পর উদ্ধার ৮ শতাধিক যাত্রী

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ০১:৩০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১০:০৩

ভারতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় একটি আটকে পড়া ট্রেন থেকে ৮০০ এরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ মোকাবিলা দল যৌথভাবে এই উদ্ধার কার্যক্রম চালায়। শনিবার মুম্বাইয়ের নিকটবর্তী এক শহর থেকে তাদের উদ্ধার করা হয়। ১৫ ঘণ্টা তারা পানি ও খাবার ছাড়া সেখানে আটকা ছিলেন।

বন্যায় আটকা ট্রেন, ১৫ ঘণ্টা পর উদ্ধার ৮ শতাধিক যাত্রী

শুক্রবার রাত মহালক্ষ্মী এক্সপ্রেস নামে ওই ট্রেনটি। আটকা পড়া যাত্রীরা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেন। ট্রেনের চারপাশের বিশাল এলাকা পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন থেকে যাত্রীদের না নামার বিষয়ে সতর্ক করে কর্তৃপক্ষ। সেনাবাহিনীর দুটি এমআই সেভেন্টিন হেলিকপ্টার এবং এনডিআরএফ-এর ছয়টি নৌকা এই উদ্ধার কাজে অংশ নেয়।  

যাত্রীদের দাবি ১৫ ঘণ্টা ধরে সেখানে খাবার কিংবা পানির কোনও ব্যবস্থা ছিল না। আর সেখান থেকে যাওয়ারও কোনও উপায় ছিল না। কেননা ট্রেনটি চলে গিয়েছিল পাঁচ থেকে ছয় ফুট পানির নিচে।  

সকালে ছবি ভাইরাল হতেই সক্রিয় হয়ে ওঠে রাজ্য সরকার। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পাঠানো হয় এনডিআরএফ-এর একাধিক দলকে। ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনীও অংশ নেয়। সেখানে। দিনের দ্বিতীয় ভাগে ট্রেনে থাকা ৯ গর্ভবতী নারীসহ সব যাত্রীকেই উদ্ধার করা হয়।

বন্যায় আটকা ট্রেন, ১৫ ঘণ্টা পর উদ্ধার ৮ শতাধিক যাত্রী

বন্যায় মুম্বাই শহরে ট্রেনের পাশাপাশি অন্যান্য যান চলাচলও বিঘ্নিত হয়েছে। ১১টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং মুম্বাই বিমানবন্দরগামী কয়েকটি ফ্লাইটের পথ অন্যান্য বিমানবন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম