ক্যালিফোর্নিয়ায় গার্লিক ফেস্টিভ্যালে গুলিবর্ষণ, হতাহত ১৫

বিদেশ ডেস্ক
২৯ জুলাই ২০১৯, ১০:১৯আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১০:৪৩

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গার্লিক ফেস্টিভ্যালে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় কাউন্সিলম্যান ডিওন ব্র্যাকো বার্তা সংস্থা এপি-কে প্রাথমিকভাবে হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ায় গার্লিক ফেস্টিভ্যালে গুলিবর্ষণ, হতাহত ১৫
তিন দিনব্যাপী গার্লিক ফেস্টিভ্যালের শেষ দিন স্থানীয় সময় রবিবার বিকালে এ হামলা চালানো হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে লোকজন দৌড়ে উৎসবস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পেছন থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে। এক নারী বলছিলেন, এখানে কী হচ্ছে? গার্লিক ফেস্টিভ্যালে কে গুলি চালাবে?

স্যান জোসের দক্ষিণে গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধারে ছুটে যায় অ্যাম্বুলেন্স।

প্রত্যক্ষদর্শী ১৩ বছরের শিশু ইভেনি রেয়েস সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো আতশবাজির শব্দ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই। একটি শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।

ক্যালিফোর্নিয়ায় এ গার্লিক ফেস্টিভ্যাল বা রসুন উৎসব শুরু হয় ১৯৭৯ সালে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মকালীন খাবার উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এ উৎসব থকে স্থানীয় স্কুল, দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহ করা হয়ে থাকে। সূত্র: এপি, দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিএনএন।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম