বাংলাদেশের ডেঙ্গু পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারে, আশঙ্কা মমতার

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১০:১৫আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৬:৩৬
image

বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশঙ্কা, সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ডেঙ্গুবাহী এডিস মশা ওপার বাংলায় ছড়িয়ে পড়তে পারে। ‘সবুজের অভিযান’ নামে এক কর্মসূচিতে পদযাত্রা শেষে নজরুল মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বৃহস্পতিবার ‘সবুজ বাঁচাও’ অভিযানের ডাক দিয়ে বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন মমতা। সমাজের সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য এই মিছিল শেষে দেওয়া বক্তৃতায় অন্য নানা প্রসঙ্গের পাশাপাশি ডেঙ্গু নিয়ে উদ্বেগের কথা জানান মুখ্যমন্ত্রী। বলেন, ‘বাংলাদেশ আর আমাদের এক বর্ডার। সেখান দিয়ে মশা ঢুকতে পারে। বাংলাদেশে কামড় দিয়ে মশা ভারতে চলে আসতে পারে, আবার এখানে কামড়ে ওখানে চলে যেতে পারে। এপার বাংলায় কামড়ে ওপার বাংলায় চলে যেতে পারে, আবার ওপার বাংলায় কামড়ে এপার বাংলায় চলে আসতে পারে।’
এদিকে দ্য ওয়ালের খবর অনুযায়ী, ২০১৭ সালে বসিরহাট, বাদুড়িয়ায় ডেঙ্গু কার্যত মহামারির আকার নিয়েছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তখনও মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ওগুলো সব বাংলাদেশের মশা। বর্ডার পেরিয়ে এসে কামড়াচ্ছে। আবার ফিরে যাচ্ছে।’
আনন্দবাজার পত্রিকার দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সবচেয়ে বেশি রোগী উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাবরা এলাকার।




/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার প্রধান সহযোগী
সর্বশেষ খবর
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা