যেভাবে ডেঙ্গুর বিরুদ্ধে লড়ছে ফিলিপাইনের টাকলোবান শহর

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০১৯, ১৭:৩২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৭:৩৬
image

ফিলিপাইনের টাকলোবান শহরে ডেঙ্গুজনিত মৃত্যু ঠেকাতে জোরেসোরে তৎপরতা চালাচ্ছে স্থানীয় সরকার। যতো দ্রুত সম্ভব রোগ শনাক্তের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। জ্বর হলেই সন্তানদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য মা-বাবাদের উৎসাহিত করা হচ্ছে। শহরের মেয়র আলফ্রেড রোমুয়ালদেজ বলেছেন, প্রাথমিক অবস্থায় শনাক্ত করা গেলে ডেঙ্গুজনিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হবে বলে বিশ্বাস করেন তিনি।

প্রতীকী ছবি
শহরের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত টাকলোবান শহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেখানকার আটজন বাসিন্দার মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই শিশু। তবে ডেঙ্গু মোকাবিলায় শহরটির উদ্যোগ চোখে পড়ার মতো।

টাকলোবান শহরে ৭টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। জ্বর হলেই সন্তানদের নিকটস্থ স্বাস্থকেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শহরের মেয়র আলফ্রেড রোমুয়ালদেজ। তিনি বলেন, ‘নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার জন্য জনগণকে অনুরোধ করছি। যদি শিশুদের মধ্যে জ্বরের মতো কোনও লক্ষ্মণ দেখা দেয় তবে অবিলম্বে তাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। শুরুতে শনাক্ত করা গেলে ডেঙ্গু শতভাগ নিরাময়যোগ্য হতে পারে।’

টাকলোবান শহরের স্বাস্থ্য কর্মকর্তা জাইমে ওপিনিয়ন জানান, জ্বর হলেই পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য পরিবারের সদস্যদেরকে আহ্বান জানাতেই তারা এ ক্যাম্পেইন চালাচ্ছেন। তিনি বলেন, ‘ডেঙ্গুর কারণে নতুন করে আর কোনও মৃত্যু দেখতে চান না মেয়র।’

মেয়র রামুয়ালদেজ জানিয়েছেন, ডেঙ্গুর কারণে আপাতত টাকলোবান শহরে দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করার পরিকল্পনা তার নেই। সংকট মোকাবিলার মতো যথেষ্ট তহবিল তাদের আছে বলেও জানান তিনি।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী