টেক্সাসের সন্দেহভাজন হামলাকারী অ্যালেন শহরের বাসিন্দা, পড়েছেন কলিন কলেজে

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ০৯:৫০আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৪:৫০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় সন্দেহভাজন হিসেবে আটক তরুণ প্যাট্রিক ক্রসিয়াস ডালাস এলাকার অ্যালেন শহরের বাসিন্দা। ম্যাক কিন্নি অঞ্চলের কলিন্স কলেজে পড়াশোনা করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য জানতে কয়েক দিন আগে অনলাইনে পোস্ট করা একটি লেখা পর্যালোচনা করা হচ্ছে। ওই লেখাটি ক্রসিয়াসের লেখা বলে ধারণা করা হলেও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সন্দেহভাজন হামলাকারী প্যাট্রিক ক্রসিয়াস

শনিবার টেক্সাসের এল পাসো শহরের ওয়ালমার্ট স্টোরে হামলা চালায় সন্দেহভাজন এক বন্দুকধারী। ওই হামলায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রসিয়াস নামের এক তরুণকে আটক করেছে মার্কিন কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজে কালো রংয়ের টিশার্ট পরিহিত ওই তরুণকে অ্যাসল্ট ধরনের রাইফেল হাতে হামলা চালাতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এল পাসো থেকে ৬৫০ মাইল পূর্বে অবস্থিত অ্যালেন শহরের বাসিন্দা। ম্যাক কিন্নির জেলা প্রেসিডেন্ট ড. নেইল ম্যাটকিন জানিয়েছেন, ২০১৭-২০১৯ সাল পর্যন্ত কলিন কলেজে পড়াশোনা করেছে ওই তরুণ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টেক্সাসের এল পাসো শহরে আজ বন্দুক হামলার খবর শুনে আমরা খুবই দুঃখিত ও হতাশ। কলিন কলেজে ২০১৭ সালের শরৎ থেকে ২০১৯ সালের বসন্ত পর্যন্ত পড়াশোনা করেছে প্যাট্রিক ক্রসিয়াস’। তিনি জানান, এই হামলার তদন্তে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনকে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কলিন কলেজ।

কেন্দ্রীয় সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, হামলার কয়েক দিন আগে অনলাইনে পোস্ট করা একটি লেখা পর্যালোচনা করে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে। ওই লেখাটি ক্রসিয়াস লিখেছে বলে ধারণা করা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক