মেক্সিকোতে এক সপ্তাহে তিন সাংবাদিক খুন

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৯, ১৯:০৯আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:২৭

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে এক সপ্তাহের মধ্যেই খুন হয়েছেন তিন সাংবাদিক। এ তালিকার সর্বশেষ শিকার ভেরাক্রুজ রাজ্যের একজন সংবাদকর্মী। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। মেক্সিকোতে এক সপ্তাহে তিন সাংবাদিক খুন
সাম্প্রতিক সময়ে মেক্সিকোতে খুনের হার বাড়ছে রেকর্ড পরিমাণে। ভেরাক্রুজ রাজ্যের উপকূলে খুন হওয়া সাংবাদিক জর্জ রুইজ ভ্যাজকোয়েজ রাজ্যের রাজধানী শহরে একটি সংবাদপত্রে কাজ করতেন। কর্মকর্তারা জানিয়েছেন, তার সুরক্ষায় নেওয়া উদ্যোগ কেন ব্যর্থ হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হবে।

রাজ্য সরকারের প্রসিকিউটর বলেন, প্রসিকিউটর তদন্ত করবেন যে, ভুক্তভোগী ব্যক্তি ও তার পরিবারকে দেওয়া সুরক্ষা ব্যবস্থা কেন বাস্তবায়িত হয়নি সে ব্যাপারে তদন্ত করা হবে।

মেক্সিকো এমনিতেই সাংবাদিকদের জন্যে বিশ্বে অন্যতম বিপদজনক দেশ হিসেবে পরিচিত। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে খুন হয়েছেন শতাধিক সাংবাদিক। সাধারণত মাদক পাচার এবং রাজনৈতিক সহিংসতার জেরে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে অনেক ক্ষেত্রেই শাস্তির বাইরে থেকে যান এসবের সঙ্গে জড়িতরা।

/এমপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের