কাশ্মির ইস্যুতে ভারতের পদক্ষেপে রাশিয়ার সমর্থন

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৯, ১৭:৪৭আপডেট : ১০ আগস্ট ২০১৯, ১৮:০১

বিশেষ মর্যাদা বাতিল ও কাশ্মিরকে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার ভারতীয় সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। একই সঙ্গে কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া। কাশ্মির ইস্যুতে ভারতের পদক্ষেপে রাশিয়ার সমর্থন

গত সোমবার (৫ আগস্ট) ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই ঘটনার জেরে ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান।

শুক্রবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো আশা করে ভারত ও পাকিস্তান কেউই জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর উদ্ভূত পরিস্থিতিকে আরও খারাপ হতে দেবে না।  ভারত সংবিধানের কাঠামোর মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে দিল্লির সিদ্ধান্তে সেখানে নতুন করে কোনও উত্তেজনা দুই পক্ষ সৃষ্টি হতে দেবে না বলে আশা প্রকাশ করে মস্কো।

ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক রাখার পক্ষে বরাবরই অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি তাদের মধ্যকার ব্যবধান দ্বিপক্ষীয়ভাবে ১৯৭২ সালের শিমলা চুক্তি ও ১৯৯৯ সালের লাহোর ঘোষণার অধীনে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধান হবে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম