কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৬৩

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ১১:৪৮আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১২:১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ৬৩ জন। আহত হয়েছে কমপক্ষে ১৮২ জন। স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে কাবুলের পশ্চিমাঞ্চলীয় শিয়া-অধ্যুষিত একটি এলাকায় এ বিস্ফোরণ ঘটানো হয়। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৬৩
প্রতিবেদনে বলা হয়, হলরুমে বিয়ের অনুষ্ঠান চলাকালে নিজের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় এক আত্মঘাতী হামলাকারী। এ সময় হলরুমভর্তি লোকজন ছিলেন। আকস্মিক বিস্ফোরণের পর মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো হলরুম। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে। ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায় অনেকের নিথর দেহ। হতাহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে বলে জানিয়েছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি। কাবুলে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা, নিহত ৬৩

বিস্ফোরণের সময় হলটিতে এক হাজারেরও বেশি অতিথি ছিলেন। আফগানিস্তানে বিয়েতে সাধারণত পুরুষদের জন্য আলাদা এবং নারী ও শিশুদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকে। বিস্ফোরণটি ঘটানো হয় পুরুষদের হলরুমে। সূত্র: রয়টার্স।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান