তুরস্কে পৌঁছেছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় চালান

বিদেশ ডেস্ক
২৮ আগস্ট ২০১৯, ১১:০০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৮:৪৯

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান তুরস্কে পৌঁছেছে। মঙ্গলবার রাজধানী আঙ্কারার কাছে মুর্তেদ বিমান ঘাঁটিতে এস-৪০০-এর চালান নিয়ে অবতরণ করে রাশিয়ার সামরিক পরিবহন। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তুরস্কে পৌঁছেছে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় চালান
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান তুরস্কে পৌঁছেছে গত ২ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। এবার দ্বিতীয় চালান এসে পৌঁছালো। এ চালানে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যাবতীয় উপকরণ তুরস্কে এসে পৌঁছাতে প্রায় মাসখানেক সময় লাগতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল তুরস্ক। ওয়াশিংটনের পক্ষ থেকে আঙ্কারাকে অত্যাধুনিক এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু পরে ওই প্রতিশ্রুতি থেকে সরে আসে তৎকালীন ওবামা প্রশাসন। এ ঘটনায় রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে আঙ্কারা। মস্কো থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহের ওপর জোর দেয় তুরস্কের এরদোয়ান সরকার। তবে ন্যাটো সদস্য হয়েও রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ওয়াশিংটন। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমএমজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম