যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫, আহত ২১

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৬:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৮

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২১ জন। পুলিশের বরাত দিয়ে তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। পুলিশ জানায়, শনিবার এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ৫, আহত ২১

চলতি মাসেই এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলার হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। যুক্তরাষ্ট্রে নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতিটি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।

ফেসবুকে পুলিশ কর্তৃপক্ষ জানায়, সন্দেভাজন ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে কোনও বন্দুকধারী সেখানে নেই। পলিশের সংস্থাগুলো এটি তদন্ত করছে।

শনিবার সকালে মিডল্যান্ডের পুলিশ জানায়, ওই বন্দুকধারী ছোটো একটি টয়েটা গাড়িতে করে এসছিল। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিনতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।  

ইতোমধ্যে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পার্মিয়ান বেসিন ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। ওই অঞ্চল সংশ্লিষ্ট মহাসড়কে চলাচল না করার জন্য স্থানীয়দের অনুরোধ করেছে পুলিশ।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’