যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে বাবাসহ পরিবারের পাঁচজন খুন

বিদেশ ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৮

যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে খুন করেছে ১৪ বছরের এক কিশোর। মঙ্গলবার দেশটির আলাবামা অঙ্গরাজ্যে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তকারীদের কাছে পরিবারের সদস্যদের খুনের দায় স্বীকার করেছে ওই কিশোর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। যুক্তরাষ্ট্রে কিশোরের গুলিতে বাবাসহ পরিবারের পাঁচজন খুন
স্থানীয় লাইমস্টোন কাউন্টির শেরিফ অফিসের মুখপাত্র স্টিফেন ইয়াং সিএনএন-কে নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন ওই কিশোরের বাবা, সৎ মা ও ভাইবোন।

টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় লাইমস্টোন কাউন্টি শেরিফ বলেন, একটি বাসায় পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

পরে শেরিফের দফতর থেকে আরও দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে ঠিক কী কারণে তাদের হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। কারণ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম