নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

বিদেশ ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৪

নেদারল্যান্ডসের এক বাড়িতে বন্দুকধারীর গুলিতে তিন ব্যক্তি নিহত ও অপর এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে ডরড্রেচট শহরের একটি আবাসিক এলাকার সড়কে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়। পরে পুলিশের মুখপাত্র জানান, ঘটনাটি সম্ভবত পারিবারিক এবং এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। গুলির ঘটনার পর ডরড্রেচট শহরের বাড়িটির বাইরে জোড় হয় পুলিশ সদস্যরা

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম ডে টেলিগ্রাফ জানিয়েছে, ডরড্রেচট শহরে এক পুলিশ কর্মকর্তা পরিবারের দুই সদস্যকে হত্যার পর আত্মহত্যা করেছে। পরিবারের অপর এক সদস্যও মারাত্মক আঘাত পেয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

পুলিশের তরফে প্রথমে জানানো হয় ডরড্রেচট শহরের দক্ষিণ প্রান্তে একটি আবাসিক সড়কে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। এর কিছুক্ষণ পরই কাছের রটেরডাম শহরের কর্মকর্তারা টুইট করে তিন ব্যক্তি নিহত ও অপর এক জন আহত হওয়ার খবর নিশ্চিত করে। ঘটনাস্থলে পৌঁছে জরুরি উদ্ধারকর্মীরা আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

ডরড্রেচট শহরের মেয়র উটার কোলফ টুইট বার্তায় জানিয়েছেন, মারাত্মক একটি গুলির ঘটনা ঘটেছে এবং তিনি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, পুলিশি বেস্টনির বাইরে বাড়িটির উল্টো দিকে অনেকেই জড়ো হয়েছে। রাস্তায় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম