যুক্তরাষ্ট্র গেলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯

চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই নিউ ইয়র্কে যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জাতিসংঘের  সাধারণ অধিবেশনে যোগ দিতে  শুক্রবার সকালে  যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন তিনি।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

শনিবার (১৪ সেপ্টেম্বর) সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়। ওই হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। যুক্তরাষ্ট্রের তরফে স্যাটেলাইট ছবি প্রকাশ করে হামলার নেপথ্যে ইরান জড়িত রয়েছে বলে দাবি করে। হামলার পর ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া সশস্ত্র গোষ্ঠী হুথিরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র এই হামলার পেছনে ইরানকে দায়ী করে আসছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে ঘোষণা আসবে। সামরিক অভিযান চালানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সব পথই খোলা রয়েছে। তিনি বলেন, ‘চূড়ান্ত পদক্ষেপের সম্ভাবনা তো আছেই। তার আগেও অনেক কিছু করার আছে।’ চূড়ান্ত পদক্ষেপ বলতে তিনি যুদ্ধকে বুঝিয়েছেন বলে জানান।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়ে ইরান জানায়, কোনও সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাবের মুখে পড়তে হবে তাদের।

আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বসবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশন। সেখানে বৈঠকে বসবেন বিশ্বের  বিভিন্ন দেশের নেতারা। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিও ওই সম্মেলনে অংশ নেবেন, তবে তিনি কবে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তা এখনো জানা যায়নি।

/এমএইচ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান