অক্টোবরেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারত

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৯, ০২:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৯

আগামী অক্টোবরেই ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারত। বৃহস্পতিবার ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান ভি আর চৌধুরী এ ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছেন। এর ফলে ফরাসি যুদ্ধবিমান দিল্লির হাতে তুলে দিতে আর কোনও আনুষ্ঠানিকতা বাকি থাকলো না। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ। অক্টোবরেই রাফাল যুদ্ধবিমান হাতে পাচ্ছে ভারত
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেবে নির্মাতা প্রতিষ্ঠান দাঁসো।

কোনও যুদ্ধবিমান আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার আগে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়। একে বলা হয় ‘অ্যাকসেপ্টেন্স’। এর অর্থ হলো আমরা ওই বিমান গ্রহণ করতে চাই। সেটিই সম্পন্ন হয়েছে ১৯ সেপ্টেম্বর।

এবার এর পরবর্তী ধাপ হলো আনুষ্ঠানিকভাবে রাফাল যুদ্ধবিমান গ্রহণ করা। আগামী ৮ অক্টোবর ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওই আয়োজনে উপস্থিত থাকবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দেশটির এয়ার চিফ মার্শাল।

উল্লেখ্য, ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত। ২০২২ সাল নাগাদ এর সবকটিই দেশটির হাতে পৌঁছাবে। আর এতে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫৯ হাজার কোটি রুপি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি