সৌদিতে ‘প্রকাশ্য চুম্বন’ ঠেকাতে জরিমানার বিধান

বিদেশ ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১২আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৪
image

সৌদি আরবে জনসম্মুখে ‘অশালীন’ কোনও কাজকর্ম করলে জরিমানা গুনতে হবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক ঘোষণায় মধ্যপ্রাচ্যের এই কট্টরপন্থী দেশটি জানিয়েছে, কোনও ব্যক্তি জনসম্মুখে ‘অশালীন’ পোশাক পরলে, প্রকাশ্যে চুম্বন করলে অথবা এ ধরনের অন্য কোনও কর্মকাণ্ডের জন্য জরিমানার মুখোমুখি হবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য দ্বার উন্মুক্ত করার একদিন পর শনিবার এ ঘোষণা দেয় দেশটি।

সৌদিতে ‘প্রকাশ্য চুম্বন’ ঠেকাতে জরিমানার বিধান

তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে দেশটি এবার পর্যটনের দিকে ঝুঁকতে শুরু করেছে। এরই অংশ হিসেবে পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। বিবিসি জানিয়েছে, শুক্রবার ৪৯টি দেশের নাগরিকদের জন্য এই ভ্রমণ ভিসা চালুর ঘোষণা দেয়া হয়। এখন থেকে যুক্তরাষ্ট্র,  অস্ট্রেলিয়া ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশসহ  ৪৯টি দেশের নাগরিকরা ই-ভিসায় বা অন অ্যারাইভেল ভিসায় সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। 

পর্যটন ভিসা চালুর একদিনের মাথায় শনিবার সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘নতুন আইন অনুযায়ী পুরুষ ও নারীদের শালীন পোশাক পরতে হবে এবং প্রকাশ্যে অনুরাগ প্রকাশ থেকে বিরত থাকতে হবে। শালীন পোশাক পরার ক্ষেত্রে নারীরা স্বাধীনতা ভোগ করবে। সৌদি আরবে আসা ভ্রমণকারী ও পর্যটকরা যেন রাজ্যটিতে প্রকাশ্যে চলাফেরার সঙ্গে সম্পর্কিত আইন সম্পর্কে সজাগ থাকে ও তা মেনে চলে তা নিশ্চিত করতেই এ আইন করা হয়েছে।’ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের ১৯ ‘অপরাধ’ শনাক্ত করার কথা জানালেও জরিমানার পরিমাণ নির্দিষ্ট করে জানায়নি।

সৌদি আরব এতদিন ধরে মূলত হজযাত্রী, ব্যবসায়ী এবং অভিবাসী শ্রমিকদেরই ভিসা দিতো। তবে ২০১৭ সালে তেলের ওপর অর্থনৈতিক নির্ভরতা কমাতে সৌদি যুবরাজ এক সংস্কার পরিকল্পনা ঘোষণা করেন। সংস্কার প্রক্রিয়ার আওতায় এরইমধ্যে সৌদি নারীদের গাড়ি চালানো ও পুরুষ সঙ্গী ছাড়া দেশের বাইরে ভ্রমণের অনুমতির পাশাপাশি পর্যটন খাতকে আকৃষ্ট করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশটি ২০৩০ সালের মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যটক মিলিয়ে বছরে ১০ কোটি ভ্রমণপিপাসুকে আকৃষ্ট করে জিডিপিতে পর্যটনের অবদান ৩ শতাংশ থেকে ১০ শতাংশ নিশ্চিত করতে চায়; এ খাতে চাকরি সৃষ্টি করতে চায় অন্তত ১০ লাখ।

/এইচকে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রয়টার্সকে যা বললেন প্রেস সচিব
সর্বশেষ খবর
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে ফরাসি ও ব্রিটিশ ১০২ সাবেক কূটনীতিকের খোলা চিঠি
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
চাঁদার জন্য চেম্বারে ঢুকে চিকিৎসককে মারধর-লুট, ছাত্রদল নেতা বহিষ্কার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি: সেই হোটেলের মালিক গ্রেফতার
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
বিমানবন্দরে কুশসহ ভারতীয় নাগরিক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন