সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনায় ইরানকে দায়ী করা যাবে না: রাশিয়া

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০১৯, ১৩:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৩:৪৭
image

সৌদি আরবের দু’টি তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওই ঘটনায় ইরানের জড়িত থাকার পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র।

ভ্লাদিমির পুতিন বুধবার রাজধানী মস্কোয় জ্বালানী বিষয়ক এক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, “আমরা সৌদি তেল শোধানাগারে হামলার নিন্দা জানাই। তবে একইসঙ্গে আমরা এর দায় ইরানের ওপর চাপানোর বিরোধিতা করি কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই।” পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে, ওই হামলায় তেহরানের হাত ছিল না।

গত ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ঘোষণা করে, তারা ১০টি ড্রোন পাঠিয়ে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আবকাইক ও খুরাইস তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ওই হামলায় তেল শোধানাগার দু’টির মারাত্মক ক্ষতি হয় এবং সৌদি আরবের তেল রপ্তানি অর্ধেকে নেমে আসে। হুথি যোদ্ধারা ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও ওয়াশিংটন ও রিয়াদ এর জন্য ইরানকে দায়ী করে আসছে। পরবর্তীতে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনও ইরানকে দায়ী করা দেশগুলোর তালিকায় যোগ দেয়।

ইরান এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, সৌদি আগ্রাসনের মুখে আত্মরক্ষার অধিকার ইয়েমেনিদের রয়েছে এবং তারাই এ হামলা চালিয়েছে।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম