ইরাকে আন্দোলন থামাতে আরব লিগের আহ্বান

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০১৯, ০৭:২৪আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০৭:২৪

ইরাকে চলমান সরকারবিরোধী আন্দোলন নিরসনে দেশটির সরকারকে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে আরব লিগ। শনিবার তারা সংলাপের মাধ্যমে এই বিক্ষোভের কারণ ও সমাধানের ব্যাপার আহ্বান জানান।

ইরাকে আন্দোলন থামাতে আরব লিগের আহ্বান

বেকারত্ব, নিম্নমানের সরকারি পরিষেবা ও সীমাহীন দুর্নীতির অভিযোগে ১ সেপ্টেম্বর ওই বিক্ষোভ শুরু হয়। শুক্রবার আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া এবং শনিবার বাগদাদে কারফিউ প্রত্যাহারের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তবে বিক্ষোভকারীরা সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা দিয়েছে। এখন পর্যন্ত এই আন্দোলে অন্তত ৯৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।    

আরব লিগ এক বিবৃতিতে জানায়, আামরা আশা করছি ইরাক সরকার পরিস্থিতি শান্ত করতে উদ্যোগ নেবে। ইরাকের প্রতি সমর্থন জানিয়ে তারা বলেন, চলমান সংকট নিরসনে এবং দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে সব পদক্ষেপেই তারা সঙ্গে থাকবেন।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে শনিবার রাজধানী বাগদাদে জারি করা কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বাগদাদের বাইরে অন্যান্য অঞ্চল থেকে কারফিউ প্রত্যাহার করা হবে কিনা, তা স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারফিউ প্রত্যাহার করা হলেও আন্দোলনের মূল কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিয়েছে দাঙ্গা পুলিশ।

/এমএইচ/
সম্পর্কিত
যুদ্ধের মধ্যেই বিশাল গ্যাস মজুতের সন্ধান পেলো ইরান
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
গ্যাস নেই, শিল্প খাত‌ চলছে কীভাবে  
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
চাঁপাইনবাবগঞ্জে ভোগান্তিতে লাখো মানুষ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
সর্বাধিক পঠিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’