হাসপাতাল ছাড়লেন হংকং-এ পেট্রোল বোমায় দগ্ধ সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ১৪:৩৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১৪:৪০
image

হংকং-এ গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের পেট্রোল বোমায় দগ্ধ সেই সাংবাদিক হাসপাতাল ছেড়েছেন। গত সপ্তাহের শেষ দিকে পেট্রোলের আগুনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের (আরটিএইচকে) ওই সাংবাদিকের মুখের কিছু অংশ পুড়ে যায়। আক্রান্ত হয় মাথা ও ঘাড়ের কিছু অংশ। চিকিৎসায় অবস্থার উন্নতি হলে সোমবার হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। আরটিএইচকে-এর একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দগ্ধ সাংবাদিকদের নাম জানাননি তিনি।

হাসপাতাল ছাড়লেন হংকং-এ পেট্রোল বোমায় দগ্ধ সাংবাদিক

এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে, যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের আশঙ্কা, ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ এবং পরে বাতিল বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংয়ের স্বাধীনতা, বৃহত্তর গণতন্ত্র ও চীনের নিযুক্ত নির্বাহী প্রধানের পদত্যাগের দাবি। চলমান আন্দোলনে গত সপ্তাহের শেষ দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। কর্তৃপক্ষের দাবি, সে সময় আন্দোলনকারীদের নিক্ষেপ করা পেট্রোল বোমার আঘাতে দগ্ধ হন ওই সাংবাদিক।

হেলমেট পরিহিত অবস্থায় থাকায় তার মাথায় ও ঘাড়ে আগুনের আঁচ লাগে। রয়টার্সে প্রকাশিত ছবিতে গেছে, তার প্লাস্টিকের রেইনকোটে আগুন ধরে। আরটিএইচকে-র ওই মুখপাত্র বলেন, ‘তিনি এখন সুস্থ আছেন।’

/এইচকে/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের