ইসরায়েলে ৫ হাজার বছর পুরনো শহর আবিষ্কার

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ২১:১৩ আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২১:১৫
image

ইসরায়েলে মন্দির ও দুর্গসহ পাঁচ হাজার বছরের পুরনো এক বিশাল শহর আবিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ। ভূমধ্যসগরীয় অঞ্চলের নিকটবর্তী ও ইসরায়েলের নতুন শহর হারিশের কাছে শ্যারন অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে সাড়ে ছয় লাখ বর্গমিটারের অধিক আয়তনের প্রাচীন ওই শহরটি আবিষ্কার করা হয়। রবিবার এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

ইসরায়েলে ৫ হাজার বছর পুরনো শহর আবিষ্কার

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রত্মতাত্মিকদের দাবি, সেখানে তারা প্রাচীন দুর্গ, মন্দির, পরিকল্পিত পথ এবং একটি কবরস্থান খুঁজে পেয়েছেন। প্রত্নতত্ত্ববিদরা ব্রোঞ্জ যুগের গোঁড়ার দিকে খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দের শেষ পর্যায়ে গড়ে ওঠা একটি পরিকল্পিত মহানগরের খোঁজ পেয়েছেন। এর চারপাশে ছিল দুর্গ প্রাচীর এবং তাতে ছিল আবাসিক ও সাধারণ এলাকা, সড়ক এবং গলি। এটা ওই সময়ের সবচেয়ে বড় স্থাপনা।

ওই খনন তদারকির অন্যতম তত্ত্বাবধায়ক ছিলেন প্রত্নতাত্ত্বিক ইতাই এলাদ। তিনি বলেছেন, এন এসুর নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক স্থানটি এই অঞ্চলের বৃহত্তম স্থাপনা। এটি সেই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। ধারণা করা হচ্ছে, সাত হাজার বছর পুর্বে সেখানে জনবসতি ছিল।

ইসরায়েলে ৫ হাজার বছর পুরনো শহর আবিষ্কার

প্রাচীন এ শহরে ছয় হাজারের মতো বাসিন্দা ছিল। কৃষি ও সেখানকার বিভিন্ন অঞ্চল, সংস্কৃতি ও রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে জীবিকা নির্বাহ করতো তারা।

শহরের সাধারণ এলাকায় চিত্তাকর্ষক-মাত্রার মন্দিরটি আবিষ্কৃত হয়েছে। এর চত্বরে এক বিশাল পাথরের গামলা পাওয়া গেছে। মন্দিরের ভেতরে প্রাণির পোড়া হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে, যা বলির প্রমাণ বহন করে। সেই সঙ্গে দুর্লভ মূর্তি পাওয়া গেছে। সেখানে পোড়া মাটির পাত্রের লাখো টুকরো, পাথরের সরঞ্জাম ও আগ্নেয় শিলা মিলেছে।

/এইচকে/এএ/
সম্পর্কিত
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
৯ মাস পর এক টেবিলে মুখোমুখি রাশিয়া ও ইউক্রেন, আবুধাবিতে শুরু শান্তি আলোচনা
যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটিতে আসলেই কি হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান?
সর্বশেষ খবর
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, লাহোর-দিল্লিতে মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, লাহোর-দিল্লিতে মারাত্মক ‘ঝুঁকিপূর্ণ’
পাথর, পাহাড় আর স্বচ্ছ জলধারা, বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই জায়গা কোথায়
পাথর, পাহাড় আর স্বচ্ছ জলধারা, বাংলাদেশের কাশ্মীর খ্যাত এই জায়গা কোথায়
ঘরেই বানিয়ে নিন মিষ্টি-মুচমুচে কাঁচা পেঁপের ক্যান্ডি
ঘরেই বানিয়ে নিন মিষ্টি-মুচমুচে কাঁচা পেঁপের ক্যান্ডি
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ