বাংলাদেশ এখন ভারতের চেয়ে বেশি সফল: অমর্ত্য সেন

ব্রজেশ উপাধ্যায়, যুক্তরাষ্ট্র
০৮ অক্টোবর ২০১৯, ০১:১৬আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০১:২০

বর্তমান বাংলাদেশ বেশ কয়েকটি ক্ষেত্রে ভারতের চেয়ে বেশি সফল বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি মনে করেন এই উন্নতিতে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বাংলাদেশের জাতিগত সহাবস্থান। আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই অর্থনীতিবিদ আমেরিকান ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে  ভারতের নরেন্দ্র মোদি সরকারের কিছু নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, মোদি সরকার ইচ্ছাকৃতভাবে ভারতের বহু-ধর্মীয় ও বহুনৃতাত্ত্বিক পরিচয় নষ্টের চেষ্টা করছে। নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন

১৯৯৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘ভারত রত্ন’ পাওয়া অমর্ত্য সেন বলেন, বহু ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের চেয়ে অনেক বেশি সফল। গড় আয়ু, নারী স্বাক্ষরতার মতো ক্ষেত্রগুলোতে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। অর্থনীতির এই অধ্যাপক বলেন, আমি মনে করি বাংলাদেশের জাতিগত সহাবস্থান অনেক বড় ভূমিকা রেখেছে।

অমর্ত্য সেন বলেন, ভারতে যতক্ষণ এটা ইচ্ছাকৃতভাবে এটা নষ্ট করার চেষ্টা না হয়েছে তার আগে পর্যন্ত  তাদের জন্যও এটা অনেক বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, আজকের ভারতে যে সংকীর্ণ হিন্দু চিন্তাধারা দৃশ্যমান হয়েছে বাংলাদেশে সেই ধরণের সংকীর্ণ মুসলমান চিন্তাধারা প্রতিফলিত হয়নি।

ভারতীয় অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেনের বাবা ছিলেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ১৯৪৭ সালে দেশভাগের পূর্বে ঢাকা থেকে ভারতে চলে যায় তাদের পরিবার।  ১৯৪৬ সালে দাঙ্গা পরবর্তী পরিস্থিতিতে তারা দিল্লি চলে যান। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে সব দিক থেকে বিপুল প্রশংসা পেয়েছেন। আর এই সময়েই বাংলাদেশের অগ্রগতি নিয়ে নিজের মতামত সামনে আনলেন অমর্ত্য সেন।

ভারতের শীর্ষ স্থানীয় অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস বাংলাদেশ সম্পর্কে ভারতের মূল্যায়নে বদল আনতে মোদি সরকারকে আহ্বান জানিয়েছে। সংবাদমাধ্যমটির এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখতে ভারতীয় নেতৃত্বকে অবশ্যই জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) মতো চাপ প্রয়োগকারী প্রকল্প থেকে বিরত থাকতে হবে। এনআরসি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাসিনাকে আশ্বস্ত করলেও এই প্রক্রিয়া সচল থাকলে তা দ্বিপাক্ষিক সম্পর্ককে চাপে ফেলবে’। ভারতীয় সংবাদমাধ্যমটি বলেছে, বাংলাদেশের অর্থনীতি খুবই ভালো করছে ফলে চাপ প্রয়োগের মূল ফ্যাক্টর অবৈধ অভিবাসীর এখন আর অস্তিত্ব নেই। ‘প্রকৃতপক্ষে ঢাকার সফলতা থেকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত এবং নিজেদের অর্থনৈতিক অগ্রগতির জন্য সংস্কারে মনোযোগী হওয়া উচিত’, বলা হয়েছে ওই সম্পাদকীয়তে।

 

/জেজে/
সম্পর্কিত
গলছে হিমালয়ের বরফ, ঝুঁকিতে ভারতের অর্থনীতি
ভারতের সঙ্গে আমরা সেই স্বামী-স্ত্রীর সম্পর্ক চাই না: স্পিকার
১০ শিক্ষার্থীর জন্য দুর্গম পাহাড়ে দুই শিক্ষকের লড়াই
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালেন রাষ্ট্রদূত
জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান
জাতীয় দল থেকে ৯ ফুটবলার চেয়েছে মোহামেডান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাস্তা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞাদেশ বহাল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর