হোয়াটসঅ্যাপে কর আরোপের প্রস্তাব, বিক্ষোভে উত্তাল লেবানন

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ০০:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০১:৪৯

হোয়াটসঅ্যাপ এবং একই ধরনের অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোতে কর আরোপের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে লেবানন। শুক্রবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। ১৭ অক্টোবর বৃহস্পতিবার এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা এ ধরনের কর আরোপের তীব্র সমালোচনার পাশাপাশি জনগণের ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং জীবনমানের অবনতির জন্য প্রধানমন্ত্রী সাদ হারিরি-র সরকারের পদত্যাগের দাবিতে আওয়াজ তোলেন।

হোয়াটসঅ্যাপে কর আরোপের প্রস্তাব, বিক্ষোভে উত্তাল লেবানন
শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর এবং পার্লামেন্ট ভবন সংলগ্ন এলাকায় বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। শুধু প্রধানমন্ত্রীর দফতরই নয়; তার আবাসিক ভবনের বাইরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এক বছরেরও কম সময় আগে ক্ষমতায় আসা হারিরি-র জোট সরকারের জন্য এ বিক্ষোভকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

গণবিক্ষোভের তীব্রতায় ইতোমধ্যেই কানাডা ও অস্ট্রেলিয়া তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। উভয় দেশই জানিয়েছে, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। এছাড়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পক্ষ থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া আল হাসান বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মিশেল আউনের সভাপতিত্বে মন্ত্রীরা জরুরি বৈঠকে বসে জনগণের দাবি পর্যালোচনা করবেন। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম