চিলির রাজধানীতে জরুরি অবস্থা জারি

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১১:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২৩:১৪

মেট্রো ট্রেনের টিকিটের দাম বাড়ানোর জেরে শুরু হওয়া বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর চিলির রাজধানী সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিক্ষোভ থামাতে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়লে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, মূলত মাধ্যমিক স্কুল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা ভূগর্ভস্থ কয়েকটি স্টেশনে হামলা চালিয়ে এবং রাস্তা বন্ধ করে দিলে নগরজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চিলির রাজধানীতে জরুরি অবস্থা জারি

লাতিন আমেরিকার অন্যতম সম্পদশালী দেশ চিলি। তবে দেশটিতে ব্যাপক বৈষম্য বিদ্যমান। রাজধানী সান্তিয়াগোতে জীবনযাপনের ব্যয় বাড়ার অভিযোগ ক্রমাগত বাড়ছে। অর্থনৈতিক সংস্কারের আহ্বানও রয়েছে। এরমধ্যে নতুন করে মেট্রোর টিকিটের দাম বাড়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সান্তিয়াগোতে জরুরি অবস্থা জারি করে প্রেসিডেন্ট সিবাস্তিয়ান পিনেরা এক টেলিভিশন ভাষণে বলেছেন, এর লক্ষ্য হলো জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা আর ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করা। জরুরি অবস্থার ফলে মানুষের চলাফেরার স্বাধীনতা ও জমায়েত হওয়ার অধিকার সীমিত করতে পারবে কর্তৃপক্ষ। টিকিটের দাম বাড়ানোয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঙ্গে আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম