অস্ট্রেলিয়ায় ৩৫০ শরণার্থীর প্রাণহানির ঘটনায় ইরাকি নাগরিক গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৭:১৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৭:৩৪

সমুদ্রে ডুবে ৩৫০ শরণার্থীর প্রাণহানির ঘটনায় মাথেম রাধী নামের ৪৩ বছরের এক ইরাকি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় সম্পৃক্ততার দায়ে নিউ জিল্যান্ড থেকে হস্তান্তরের পর শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রিসবেন এয়ারপোর্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। শরণার্থীদের প্রাণহানির ঘটনায় তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হয়েছে। অস্ট্রেলিয়ায় ৩৫০ শরণার্থীর প্রাণহানির ঘটনায় ইরাকি নাগরিক গ্রেফতার
২০০১ সালের ওই মর্মান্তিক ঘটনায় অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চেয়েছিল শরণার্থীরা। তবে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের ফলে তাদেরকে বহনকারী নৌকাটি মাঝ দরিয়ায় ডুবে যায়। মারা যান নৌকাটির ৩৫০ আরোহী।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় অবৈধভাবে শরণার্থী অনুপ্রবেশের অপচেষ্টায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানিয়েছে, মাথেম রাধী নামের ওই ব্যক্তি দীর্ঘদিন থেকেই একটি মানবপাচারী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার একটি মাছ ধরার নৌকায় করে ৪২১ শরণার্থীকে পাচারের অভিযোগ রয়েছে। এদের বেশিরভাগই ইরাক ও আফগানিস্তানের নাগরিক। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম