টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ০৯:৩৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১০:২৮

সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। সংস্থাটির দাবি, ‘মানুষের রাজনৈতিক বিশ্বাস কিনতে নয়, অর্জন করতে হয়।’ বৃহস্পতিবার সংস্থাটির প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক টুইটবার্তায় বলেন, ইন্টারনেট বিজ্ঞাপন খুবই শক্তিশালী আর এটি ব্যবসায়ীদের জন্য খুবই কাযর্কর। তবে এই শক্তিমত্তাটিই রাজনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

টুইটারে নিষিদ্ধ হচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞা আগামী ২২ নভেম্বর থেকে কার্যকর করা হবে এবং এর সম্পূর্ণ বিবরণী পাওয়া যাবে আগামী ১৫ নভেম্বর। ডরসি বলেন, নিষেধাজ্ঞার অন্যতম একটি কারণ হচ্ছে সহজেই যাতে কেউ কোনও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিতে না পারে। এজন্য আমরা আমাদের সিস্টেমগুলোকে নতুন করে আপডেট করছি।’

এর আগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছিল তারা রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধের পক্ষে নয়। এমন সময় টুইটারের এই অবস্থান রাজনীতিবিদদের জন্য বিশেষ করে মার্কিন রাজনীতিবিদদের কাছে বড় এক ধাক্কা বলে মনে করছেন অনেকে। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমার মনে হয় না বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কোনও রাজনৈতিক বার্তা নিষিদ্ধ করা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ম্যানেজার ব্রাড পারস্কেল বলেন, এটা আসলে ট্রাম্প ও কনজারভেটিভদের কণ্ঠরোধ করার প্রয়াস। তবে ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের মুখপাত্র বিল রুসো বলেন, ‘‘এটা ভালো খবর যে গণতান্ত্রিক ব্যবস্থায় ‘টাকা’ জিতছে না।’’

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন