চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

বিদেশ ডেস্ক
০৯ নভেম্বর ২০১৯, ০৮:৫৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ০৯:০০
image

দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল(এন) প্রধান নওয়াজ শরিফ। শুক্রবার (৮ নভেম্বর) নওয়াজের দেশত্যাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। এরপরই ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার ব্যাপারে তৎপর হয় তার পরিবার। রবিবার (১০ নভেম্বর) লন্ডনের উদ্দেশে তার পাকিস্তান ত্যাগ করার কথা রয়েছে।

চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন নওয়াজ শরিফ

দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয় তার পরিবার।

মেয়ে মরিয়ম নওয়াজ সাংবাদিকদের জানয়েছেন, নওয়াজ শরিফকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকায় তিনি নিজে বাবার সঙ্গে লন্ডনে যেতে পারছেন না। তবে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে তার ভাই শাহবাজ শরিফ লন্ডনে যাচ্ছেন।

নওয়াজের ব্যক্তিগত চিকিৎসক আদনান খান বলেছেন, শরিফের শারীরিক অবস্থা ‘জটিল’। তাৎক্ষণিকভাবে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া প্রয়োজন।

গত বুধবার লাহোর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নওয়াজ ও তার মেয়ে মরিয়ম নাওয়াজ। জামিন পাওয়ার পর হাসপাতাল থেকে লাহোরের বাড়িতে ফিরে আসেন নওয়াজ শরিফ। বাড়িতেই চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নেওয়া হলেও জটিল স্বাস্থ্যের কারণে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। 

/এইচকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের