মিসরে ১৯৬ যাত্রীসহ বিমানে আগুন

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ২০:৫৩আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ২০:৫৮

মিসরের ১৯৬ আরোহীবাহী একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দেশটির শারম আল শেখ বিমানবন্দরে অবতরণের পরপরই এই ঘটনা ঘটে। বিমানটি ইউক্রেন থেকে মিসরে আসছিলো।

মিসরে ১৯৬ যাত্রীসহ বিমানে আগুন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়,বিমানটি নাটকীয়ভাবে অবতরণের পর অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। স্কাইআপ এয়ারলাইন্সের বোয়িং৭৩৭-৮০০ বিমানটি সমুদ্র তীরবর্তী ওই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়।

বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিমানটির অবতরণ গিয়ারে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানায়,অবতরণের সময় বিমানটির হাইড্রোলিক ফ্লুইড লিকেজ হয়। ফলে বিমানটির হট ব্রেকে সেই ফ্লুইড ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের জরুরি সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানের যাত্রী ও ক্রুদের কেউ হতাহতের শিকার হননি।

ফ্ল্যাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার ২৪ বলছে, ১৫ বছরের পুরোনো এই বিমানটি কিছুদিন আগে যাত্রী পরিবহন শুরু করেছে। ফ্লাইট গ্লোবালের তথ্য বলছে, ইউক্রেন থেকে মিসরগামী ওই বিমানটিতে ১৮৯ যাত্রী ও সাত ক্রু ছিলেন।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম